সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ মোনাজাতপবিত্র জুমাতুল বিদা উপলক্ষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে গতকাল শুক্রবার বিশেষ মোনাজাত করেছেন হাক্কানি আঞ্জুমানের প্রেসিডেন্ট সুফি মো. মোশাররফ হোসেন বিন নিজাম। কার্জন হলের মসজিদে ওই বিশেষ মোনাজাতের সময় তিনি দেশে ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। সমাজের হিংসা-বিদ্বেষ, হানাহানি, বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিত্যাগ করে শান্তির পথে ফিরে আসার সুমতি দেওয়ার জন্যও তিনি প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি।গলাকাটা লাশনড়াইলের নড়াগাতি থানার মধুমতী নদীর চাপাইলঘাট থেকে গতকাল শুক্রবার সকালে ইসমাইল শেখ (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নড়াগাতির চাপাইল গ্রামের মুনছুর শেখের ছেলে। নিহত ব্যক্তির ভাই হারুন শেখ জানান, গত মঙ্গলবার রাতে ইসমাইল তারাবির নামাজের পর চাপাইলঘাটের একটি দোকানে বসে স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডা দেন। রাতে বাড়ি না ফেরায় পর দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নড়াইল প্রতিনিধি।