সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির মামলায়যশোরের কেশবপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বৃহস্পতিবার মোটরসাইকেল চুরির মামলায় কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের স্থগিত হওয়া আহ্বায়ক কমিটির সদস্য। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) অসীম দাস জানান, গত ২৮ এপ্রিল অধ্যক্ষ চঞ্চল বিশ্বাসের মোটরসাইকেল চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিডাকাতির অভিযোগব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর গ্রামের একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত মালেক মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গৃহকর্তাসহ পাঁচজনকে জখম করে। তবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, এটা ডাকাতির ঘটনা নয়। মূলত মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ওই বাড়িতে হামলা চালিয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিনা খরচে স্বাস্থ্যসেবাসিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে গতকাল শুক্রবার আনছারী ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজারেরও বেশি মানুষকে বিনা খরচে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোশাররফ হোসেন, সিভিল সার্জন নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এইচ মিল্লাত। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিচারের দাবিতেযুদ্ধাপরাধের বিচারের দাবিতে গতকাল শুক্রবার খুলনা নগরের শহীদ হাদিস পার্কে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। খুলনা মহাজোট এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আয়োজকেরা জানান, ২৪ মে পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। খুলনা অফিস