সংক্ষেপে সারা দেশ
শিবির নেতা জেলেফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন ও দাগনভূঞা পৌরসভা শিবিরের সাধারণ সম্পাদক শেখ ফরিদকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শিবির পরিচালিত একটি মেস থেকে দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দাগনভূঞা থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনীমানববন্ধনঅনুমতি জটিলতা দূর করে অবাধ প্রদর্শনের সুযোগসহ বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার সার্কাসশিল্পীরা নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছেন। এতে শতাধিক শিল্পী অংশ নেন। মানববন্ধনে শিল্পীরা বলেন, সরকার সার্কাস প্রদর্শনের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিলেও প্রদর্শনীর জন্য প্রশাসনের লিখিত অনুমতির শর্ত থাকায় সহজে প্রদর্শনীর অনুমতি মিলছে না। বিভিন্ন অজুহাতে অনুমতি আটকে রাখায় তাঁদের অনাহার-অর্ধাহারে থাকতে হচ্ছে। নীলফামারী প্রতিনিধি