সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণাখাগড়াছড়ির দীঘিনালার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুসারে আগামী ১৯ জুন উপজেলার দীঘিনালা, বোয়ালখালী, বাবুছড়া, কবাখালী ও মেরুং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুজন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।স্মরণসভাঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ মহারাজের মহাপ্রয়াণ উপলক্ষে আজ শনিবার ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে মঙ্গলারতি, বিশেষ পূজা, হোম ও ভজনসংগীত অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রসাদ বিতরণ এবং বিকেল চারটায় স্মৃতিচারণা ও আলোচনা সভা। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মৃতিচারণা ও আলোচনা করবেন। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বামী অক্ষরানন্দ মহারাজ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গত ১৮ এপ্রিল শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি।রেল চলাচল বন্ধঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুরে গতকাল শুক্রবার জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই পথে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনকে উদ্ধার করে। পরে দুপুর একটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কুমিল্লা রেলস্টেশনের সহকারী মাস্টার শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।ডাকাতির অভিযোগফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে গত বৃহস্পতিবার ডাকাতেরা একটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্র ও গৃহকর্তা জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত দরজা ভেঙে আবদুল আজিজের ঘরে ঢোকে। তারা পরিবারের সবার হাত-পা বেঁধে ওই মালামাল লুট করে। ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।উদ্বোধনরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা ভবনের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এইএনপিএসপির অর্থায়নে ফরিদপুর বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় সাড়ে চার কোটি টাকায় ভবনটি নির্মাণ করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।