সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় কেজি হেরোইনকুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি হেরোইনসহ শাহাদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। এ ব্যাপারে মামলা করা হয়েছে। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। কুষ্টিয়া অফিস। কষ্ট দেখেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজেদের ছবি সত্যায়িত করা নিয়ে বিপাকে পড়েন। আর প্রার্থীদের এই কষ্ট লাঘবে এগিয়ে আসেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আখতারুজ্জামান। তিনি নিজেই প্রার্থীদের ছবি সত্যায়িত করেন। তিনি বারখাইন, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।পতাকা উত্তোলনবর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নতুন একটি ব্যাটালিয়ন সংযোজন করা হয়েছে। বিজিবি খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার নতুন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি প্রতিনিধি।জরিমানাআচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ চেয়ারম্যান ও আট মেম্বার পদপ্রার্থীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রার্থীদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন। সেবাস্টিন রেমা বলেন, প্রার্থীরা চাররঙা পোস্টার দেয়ালে লাগিয়েছেন এবং ব্যানারও ঝুলিয়েছেন। এ কারণে এ জরিমানা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।