সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালচাপায়মাগুরার শালিখা উপজেলায় মাটির দেয়ালে চাপা পড়ে খন্দকার রিংকু ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার টিওরখালী গ্রামে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় শিশুটির মা নাজমা খন্দকার গুরুতর আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা প্রতিনিধি।বখাটে গ্রেপ্তারএক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলায় কাওছার সরদার নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার ফায়ার সার্ভিস এলাকা থেকে গতকাল শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি।