সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্বারঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ গতকাল শনিবার দুপুরে ওই লাশটি উদ্ধার করে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন খান বলেন, লাশটির পাশে একটি হেলমেট পাওয়া গেছে। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার ৩ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে আবুল খায়ের এবং মাদকসেবী শাহজাহান ও হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার বিদ্যাকুট গ্রামের একটি বাড়ি থেকে গত শুক্রবার ভোরে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।