সংক্ষেপে সারা দেশ
দুজন গ্রেপ্তারবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া খাল থেকে গত রোববার রাতে ৩০০ মণ গেওয়া কাঠ ও ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সোহাগ হাওলাদার (২৬) ও রিপন তালুকদার (২৭)। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন। বাগেরহাট প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত রোববার প্রায় ৫০০ দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুমিল্লা ক্যান্টনমেন্টের দাউদকান্দি উপজেলার ভাটেরচরে শীতকালীন মহড়ায় অংশগ্রহণকারী মেডিকেল টিমের উদ্যোগে এই চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আরিফ হাসান আক্তারের নেতৃত্বে মেডিকেল কোরের নয়জন সদস্য ওই কার্যক্রমে অংশ নেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিডাকাতিমৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৃথক দুটি জায়গায় গত রোববার রাতে ডাকাতি ও চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, রোববার রাতে একদল ডাকাত বড়লেখা পৌর শহরের গাজিটেকা গ্রামের একটি বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। পৃথক ঘটনায় উপজেলার শাহবাজপুর বাজারের একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বড়লেখা থানার পরিদর্শক জানান, ঘটনা দুটি তদন্ত করা হচ্ছে।