সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক ওরসফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরিফে আজ শনিবার থেকে বার্ষিক ওরস শুরু হচ্ছে। বাদ জোহর খাজাবাবা ফরিদপুরীর রওজা শরিফ প্রদক্ষিণের মাধ্যমে চার দিনব্যাপী এই ওরস শুরু হবে। আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্মিক প্রতিনিধি খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী ও খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী। ফরিদপুর অফিস।শ্রমিকের মৃত্যুবগুড়ার ধুনট উপজেলায় ইটভাটায় কাজ করার সময় গতকাল শুক্রবার মাটির নিচে চাপা পড়ে আমজাদ আলী (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, উপজেলার জোড়খালী গ্রামে ছামছুল হক নামে এক ব্যক্তির ইটভাটায় আমজাদ দীর্ঘদিন ধরে মাটি কাটার কাজ করছেন। গতকাল সকালে কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়েন আমজাদ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি।