সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি সম্মিলনীঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী ২ মার্চ বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এক প্রীতি সম্মিলনীর আয়োজন করেছে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম তালিকাভুক্তির জন্য অনুরোধ করা যাচ্ছে। জনপ্রতি চাঁদার হার ৫০০ টাকা। যোগাযোগ: বিভাগীয় অফিস অথবা টিএসসি, মোবাইল: ০১৮১১২৫৮৭৮৭, ০১১৯৬০২৮৬২৪। বিজ্ঞপ্তি। ব্যাংক এশিয়ার বৃত্তি ব্যাংক এশিয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরের কোনাবাড়ীর ২৬ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আমিনুল ইসলাম গতকাল শনিবার আশুলিয়ার জামগড়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। আশুলিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লবসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছর এ বৃত্তির জন্য ১৩৪ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারদিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন একটি পুকুর থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।