সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনজাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সম্মান শ্রেণীর শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। কলেজের সামনে অনুষ্ঠিত ওই মনববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এরপর একই স্থানে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জোবায়ের হোসেন, মুসফিকুর রহমান, আবদুল মজিদ প্রমুখ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলপি দেওয়া হয় নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।ডাকাতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ওই গ্রামের দেলোয়ার শেখ ও মজিদ শেখের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার ও কয়েকটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেক মোল্লা ওই ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুরাজবাড়ীর পাংশা উপজেলায় বাড়ির পাশে ছেঁড়া তার ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সাইদুল ইসলাম (১২) নামের এক ছাত্র। উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা কারিকরপাড়ায় গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। বহলাডাঙ্গা কারিকরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সাইদুলের বাবার নাম নুরুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুস সোবহান। রাজবাড়ী প্রতিনিধি।