সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ২রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার জঙ্গল ইউনিয়নের আখপেটরা গ্রামের অনিল কুমার মণ্ডলের ছেলে পলাশ কুমার মণ্ডল (২৬) ও বিমল কুমার মণ্ডলের ছেলে হারান কুমার মণ্ডল (৪৪)। ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম খান জানান, শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গত ১৪ মার্চ রাতে স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর খুন হন কৃষ্ণপদ মণ্ডল (৩৬)। রাজবাড়ী প্রতিনিধি।অগ্নিকাণ্ডকুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর নতুন গ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি বাড়ি ও ৩০০ মণ গম পুড়ে গেছে। গ্রামবাসীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী জানান, রৌমারী ও রাজীবপুর উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।