সংক্ষেপে সারা দেশ
সাপের কামড়ে মৃত্যুনাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে শিশু নাসিম হোসেনের (৮) মৃত্যু হয়েছে। উপজেলার ধানাইদহ গ্রামের বেলাল হোসেনের ছেলে নাসিমকে ঘুমন্ত অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে সাপে কাটে। শিশুটির চাচা শফিকুল ইসলাম বলেন, স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তঁকে মৃত ঘোষণা করা হয়। সে ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। নাটোর প্রতিনিধিযুবকের লাশনীলফামারীর জলঢাকা উপজেলায় গোলাম মোস্তফা নামের (২৩) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কৈমারী ইউনিয়নের গাবরোল এলাকা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে ওই লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গাবরোল গ্রামের কলিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। গ্রামের একটি ডোবায় গতকাল সকালে তাঁর লাশ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ ঘটনায় মামলা হয়েছে। নীলফামারী প্রতিনিধি