সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সাদ পরিবহনের ফরিদপুরের বোয়ালমারী কাউন্টারের স্টেশনমাস্টার আবুল হোসেনকে (৫০) ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আবুল হোসেনের বাড়ি পৌর এলাকার চতুল এলাকায়। ইউএনও নাসরিন জাহান বলেন, বোয়ালমারী থেকে ঢাকাগামী চেয়ারকোচের সরকার নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কিন্তু প্রতি যাত্রীর কাছ থেকে ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। ফরিদপুর অফিস।সাপের কামড়েনাটোরের বড়াইগ্রাম উপজেলার বাঘাইট গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাপের কামড়ে রুমা পালমা (৪৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা বসতবাড়িসংলগ্ন একটি খড়ের গাদা থেকে গরুর জন্য খড় আনতে যান। সেখানে তাঁকে বিষাক্ত সাপ কামড় দেয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রুমার মৃত্যু হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।কারাদণ্ড বরগুনা শহরের দুটি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁরা হলেন: মো. মামুন (২৭) ও লাভলু। পরে রাতেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গাঁজা ব্যবসার অপরাধে লাভলুকে এক বছর ও মামুনকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই দিন বিকেলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শহরের লঞ্চঘাট এলাকা থেকে ১৭টি ইয়াবা বড়ি ও ৩৪ হাজার টাকাসহ দুলাল মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁর সহযোগী টিপুকেও গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।ছুটি শেষে...২৮ দিন ছুটি থাকার পর আজ শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ খুলছে। গত ২৭ জুলাই কলেজের দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হলে পরদিন থেকে কলেজ ছুটি ঘোষণা করা হয়। কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রথম আলোকে বলেন, শনিবার থেকে কলেজের নিয়মিত ক্লাস শুরু হবে। কুষ্টিয়ার গড়াই নদীতে রেনউইক বাঁধে গোসল করতে নেমে কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। কুষ্টিয়া অফিস।