সংক্ষেপে সারা দেশ
বিকনের দুই দশকরংপুরে বিকন নাট্যকেন্দ্রের দুই দশক পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার ‘আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রবীণ শিক্ষক মলয় কিশোর ভট্টাচার্য। অনুষ্ঠানে থাকবে লালনগীতি, ভাওয়াইয়া, নাটকের গান, কবিতা আবৃত্তি এবং দুটি পথনাটক তামাশা ও এবং পুরোনো গল্প-এর পরিবেশনা। নিজস্ব প্রতিবেদক, রংপুরকারাদণ্ডমাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে গতকাল সোমবার এক কেজি গাঁজাসহ জেলা যুবদলের দুই সদস্য মো. ফেরদাউস ও বোরহান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহায়তায় এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়। এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ। মাদারীপুর প্রতিনিধি আসামি গ্রেপ্তারপটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী গ্রামের ব্যবসায়ী জলিল ফকির হত্যা মামলার আসামি তাজেম আলীকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। বাউফলের কয়রা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার জলিল ফকিরকে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী রানী বেগম ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই দিনই মামলার প্রধান আসামি রফিক গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পটুয়াখালী অফিস