সংক্ষেপে সারা দেশ
সভাপতি নির্বাচিতবঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদারকে নির্বাচিত করা হয়েছে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ঢাকা বার শাখার উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইস্কান্দার আলী মিঞা। ওই সভায় বাসেত মজুমদারকে সভাপতি করা হয়। এ সময় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আবু সাঈদ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।গ্রেপ্তার ৭ সাতক্ষীরায় জামায়েতের সাতজন কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে মিছিল নিয়ে শহরের সদর হাসপাতাল মোড় পার হওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কর্মী-সমর্থকেরা হলেন: সদর উপজেলার সাতানি গ্রামের আফসারউদ্দিন গাজী, আজিজুল ইসলাম, আবদুস সালাম, তরিকুল ইসলাম, আবদুর রহমান, গোবরদাঁড়ি গ্রামের আবদুল কুদ্দুস ও নারায়ণজোল গ্রামের মাহবুবুর রহমান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহমঞ্চাদ ইব্রাহিম সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।মৌন মিছিল মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে বখাটেদের প্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন। পরে তাঁরা বহিরাগতদের শাস্তি ও বিচারের দাবিতে অধ্যক্ষের কাছে একটি সঞ্চারকলিপি দেন। শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক মাস ধরে শহরের কিছু বখাটে ক্যাম্পাসে প্রবেশ করে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে। তারা ক্যাম্পাসে ধূমপান ও গাঁজা সেবন করছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। মাদারীপুর প্রতিনিধি।