সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবে মৃত্যু বগুড়ার শেরপুরে পানিতে ডুবে চার বছরের দুটি শিশু মারা গেছে। উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো: গ্রামের সুদর্শন চন্দ্রের ছেলে দীপক ও সুদেব সরকারের মেয়ে কাজলী। শিশু দুটির পরিবারের সদস্যরা জানান, তাঁদের অগোচরে ওই দিন দুপুরে দীপক ও কাজলী বাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে নেমে ডুবে যায়। বিকেলের দিকে স্থানীয় লোকজন দীপক ও কাজলীর লাশ ভাসতে দেখেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি