সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশনা অনুষ্ঠানরাজশাহী সাংস্কৃতিক সংঘের সদস্য আমিনুল ইসলামের কাব্যগ্রন্থ যুদ্ধ দিয়ে যাত্রার প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহীর ঘোড়ামারার পদ্মমঞ্চে অনুষ্ঠিত হবে। এতে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষাবিদ-সাহিত্যিক ও কবিকুঞ্জ রাজশাহীর সভাপতি রুহুল আমিন প্রামাণিক, কবি বিমল গুহ, টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী সাংস্কৃতিক সংঘের সহসভাপতি আমিরুজ্জামান। বিজ্ঞপ্তি।