সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে গতকাল শনিবার ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।পুলিশে সোপর্দনওগাঁর রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের এক নারী তাঁর মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। রানীনগর থানার উপপরিদর্শক (এসআই) হায়াত আলী খন্দকার বলেন, গত শুক্রবার ভবানীপুর গ্রামের আবদুর রশিদের স্ত্রী আক্তারুন্নেছা বেগম তাঁর মাদক ব্যবসায়ী ও সেবনকারী ছেলে আতাউর রহমানকে বেঁধে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আতাউরের কাছ থেকে ১০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।পুনর্মিলনীলালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শিগগিরই হতে যাচ্ছে। এ উপলক্ষে দুটি প্রস্তুতি সভা ডাকা হয়েছে। ১৯ অক্টোবর বেলা ১১টায় ঢাকার কলাবাগান দ্বিতীয় লেনে ল কলেজে একটি প্রস্তুতি সভা হবে। ঈদুল আজহার পরের দিন বেলা চারটায় লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আরেকটি প্রস্তুতি সভা হবে। প্রয়োজনে ০১৭১১৫৬৭৪৮০, ০১৭৩২২১৭১১৮, ০১৭১৩১৪২৩৮৮, ০১৭১১২৮২৩৯২ ও ০১৭১৯৪৬২৩৫২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।