সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ধর্ষণের শিকারফরিদপুরের সদর উপজেলায় গত বুধবার সকালে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয়টার দিকে শহীদুল (১৮) নামের এক তরুণ শিশুটিকে কৌশলে তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর অফিস।ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হায়দারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতির দায়ে ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যান মাহফুজা খাতুনকে বরখাস্ত করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।আধা বেলা হরতালজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহীনুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রায়কালিতে আধা বেলা হরতাল পালিত হয়েছে। রায়কালি ইউনিয়ন বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে দুপুরে চেয়ারম্যান শাহীনুরের জামিনের খবর পেয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়। স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বলেন, চেয়ারম্যান শাহীনুরকে মিথ্যা মামলায় গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।আটক ৩মাদারীপুরের কালকিনি উপজেলায় এক কিশোরীকে (১৪) গত বুধবার রাতে তিন তরুণ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় কিশোরীকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এঁরা হলেন পূর্ব খান্দুলি গ্রামের মো. হাফিজ (২২), ভাউতলী গ্রামের খলিল সরদার (২০) ও উত্তর রাজদী গ্রামের দিদার মোল্লা (২৮)। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।