সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিডর দিবস’ পালনশোক র‌্যালি, নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও সঞ্চরণসভার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরগুনায় স্থানীয়ভাবে পালিত হলো ‘সিডর দিবস’। গতকাল বৃহস্পতিবার সকালে বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংস্থার যৌথ আয়োজনে একটি শোক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব, পুলিশ সুপার শ্যামল কুমারনাথ, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল খালেক, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।৮৬টি হাঁস হত্যা? পটুয়াখালীর বাউফলে কীটনাশক প্রয়োগ করে ৮৬টি হাঁস নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এজিবি ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইটভাটা এলাকার চা-বিক্রেতা হাসান গাজীর শতাধিক হাঁস ইটভাটার মালিক নুরু মোহামঞ্চদ গাজীর পুকুরে বিচরণ করত। ওই দিন বিকেলে হাসান পুকুরে গিয়ে হাঁসগুলোকে মৃত দেখতে পান। হাসান গাজী দাবি করেন, পুকুরের পানিতে কীটনাশক প্রয়োগ করে ইটভাটার মালিক হাঁসগুলো মেরে ফেলেছেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।আগাম জামিনপিরোজপুরের মঠবাড়িয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৪ নেতা-কর্মী হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন পেয়েছেন। পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁরা এ জামিন পান। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মজিবর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিদের জামিনের আদেশ দেন। গত রোববার আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফিউদ্দিন আহমেদ হামলার শিকার হন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।