সংক্ষেপে সারা দেশ
মানববন্ধননাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে গতকাল শুক্রবার জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংস্থা বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং অক্সফাম, সিএসআরএল, গ্রো ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই মানববন্ধন করা হয়। ২৬ নভেম্বর দোহায় অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে এই মানববন্ধনে কয়েক শ মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ডি এম আলম, জাকির হোসেন, বিকাশ চন্দ্র মণ্ডল প্রমুখ। নাটোর প্রতিনিধি।হাজতির পলায়ননওগাঁ জেলা কারাগার থেকে গত বৃহস্পতিবার রাতে প্রবীর বর্মণ (২২) নামের এক হাজতি পালিয়ে গেছেন। প্রবীর মাদকসংক্রান্ত একটি মামলার হাজতি ছিলেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান জানান, প্রবীর শৌচাগারের পাইপ ভেঙে দেয়াল টপকে পালিয়েছেন। তিনি সদর উপজেলার বাঘাই গ্রামের ব্রজেন্দ্রনাথ বর্মণের ছেলে। মাদক মামলায় তাঁকে গত বুধবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।গ্রেপ্তার ৬পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: জামায়াতকর্মী আবদুল গণি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সোবহান, কর্মী আহসান হাবীব, মো. জাকির হোসেন ও মো. নাজিমউদ্দিন। পঞ্চগড় প্রতিনিধি।স্বেচ্ছায় রক্তদানকিশোরগঞ্জের ভৈরবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় ছবিঘর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি ও ইমার্জেন্সি ব্লাডফোর্স ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ২০০ লোক রক্ত দেন। সকালে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন কবির। সংগঠনের সভাপতি সৈকত আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে আলোচকেরা বলেন, ‘নিয়মিত রক্তদানে হূদেরাগের ঝুঁকি কমে। দেহ সজীব থাকে। অথচ আমাদের মধ্যে এখনো রক্তদান নিয়ে ভীতি কাজ করে।’ নিজস্ব প্রতিবেদক, ভৈরব।