সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারচোরাই মালামাল কেনাবেচার অভিযোগে সিরাজগঞ্জে মো. জিনহার আলী, মো. জিব্রাইল হোসেন এবং মিক্রাইল হোসেন নামের তিন ব্যবসায়ীকে স্থানীয় পুরাতন লৌহ দোকান মালিক সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। সমিতি সূত্র জানায়, ওই তিন ব্যক্তি সমিতির আদর্শ ও উদ্দেশ্য পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের সমিতির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে গত সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ। কারাদণ্ড ও জরিমানাসিলেটের বিশ্বনাথ উপজেলায় জামায়াতের হরতাল চলাকালে ১৪৭ ধারা মোতাবেক ফারুক মিয়া নামের এক ব্যক্তির ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জাবের আহমেদ নামের এক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সোনামণি চাকমার ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার এই রায় দেন। ফারুকের বাড়ি উপজেলার হরিকলস এবং জাবেরের বাড়ি উপজেলার রামপুর গ্রামে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।