সংক্ষেপে সারা দেশ
১৮ জেলে উদ্ধারসুন্দরবনের রহমতপুর চর থেকে নামবিহীন দুটি ট্রলারসহ অপহূত ১৮ জেলেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। জেলেদের উদ্ধার করে বিকেলে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদ-সংলগ্ন চরদুয়ানীতে আনা হয়। মেজর সাব্বির হোসেন (র্যাব-৮) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। বঙ্গোপসাগরের ১ নম্বর বয়া-সংলগ্ন এলাকা থেকে ৪ ও ৫ ডিসেম্বর ৪৬ জেলেকে অপহরণ করে দস্যু জাকির ও ছোট্ট বাহিনী। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।হত্যা মামলায় গ্রেপ্তারচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সমাজসেবা সম্পাদক খবির হোসেন হত্যায় জড়িত সন্দেহে মঈনুল কবির নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মধ্য নওগাঁও গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্বৃত্তরা গত ২৯ আগস্ট মঈনুলকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ সেপ্টেম্বর মঈনুল মারা যান। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।বাজারে অগ্নিকাণ্ডসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্ত বাজারে গতকাল বৃহস্পতিবার ভোরে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আটজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তোজাম্মেল হক জানান, একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।হেঁটে ১৬১ কিলোমিটারচারজন রোভার স্কাউট হেঁটে ১৬১ কিলোমিটার পাড়ি দিয়েছেন। তাঁরা ৯ ডিসেম্বর সকালে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটায় সমুদ্রসৈকতে পৌঁছান। তাঁরা হলেন: বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আ জ ম কামরুল হোসেন, সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. নুরে আলম এবং ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. গোলাম মাওলা। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।