সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের চাকায় পিষ্টদিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে বিরামপুর থেকে দেবরপাড়া গ্রামের লতিফ মণ্ডল তাঁর শ্যালিকা সুমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঢাকা-দিনাজপুর মহাসড়কের বিজুল বটতলীতে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।লাশ উদ্ধারঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর থানার এসআই জাহিদ হাসান জানান, গতকাল শুক্রবার দুপুরে খাড়াজোড়ার তুরাগ সিএনজি স্টেশনের পাশে যুবকের লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গায়ে ছিল সাদা ডোরাকাটা শার্ট ও কালো প্যান্ট। গাজীপুর প্রতিনিধি।কমিটি গঠিতইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ইউলেসার পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। নাইম আহমেদ খান কমিটির সভাপতি এবং নাসের ইকবাল, ইশতিয়াক আহমেদ, কামরুল আমিন ও ফজল মোহাম্মদ খান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।