সংক্ষেপে সারা দেশ
জীবননাশের হুমকি মানবজমিন পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সুবল চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুবল চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার হিরণ গ্রাম থেকে একটি বিরোধপূর্ণ জমির ব্যাপারে তথ্য সংগ্রহ শেষে তিনি কর্মস্থলে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে আক্তার মৃধা মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। গোপালগঞ্জ প্রতিনিধি।৭৫ বছর পূর্তিগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের জে কে এম বি মল্লিক উচ্চবিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবাষির্কী আজ শনিবার। স্থানীয় লোকজনের মধ্যে শিক্ষার আলো ছড়াতে ১৯৩৮ সালের এই দিনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয় ঘিরেই একসময় এ অঞ্চলে শিক্ষা-সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে সামাজিক জাগরণ সৃষ্টি হয়। উনসত্তরের গণ-অভ্যুত্থানে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মহানন্দ পুলিশের গুলিতে নিহত হয়। বিজ্ঞপ্তি।ক্লিনিক উদ্বোধন ফরিদপুর শহরের ১ নম্বর হাবেলী গোপালপুর এলাকায় ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় এটি উদ্বোধন করেন জেলা মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ম. হালিম, অধ্যক্ষ শামসুদ্দীন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল্লাহ জাহাঙ্গীর, পৌরসভার কাউন্সিলর মাহফুজুর রহমান প্রমুখ। প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ক্লিনিকটি থেকে বিনা মূল্যে সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হবে। ফরিদপুর অফিস।