সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সংঘর্ষমাদারীপুরের শিবচরের মাদবরকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার চারজন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে দেশীয় দুটি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। মাদারীপুর প্রতিনিধি। বিএনপির সংঘর্ষনাটোর সদর উপজেলায় নববর্ষের ক্যালেন্ডার বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ জন আহত হয়েছে। যুবদল নেতা মিঠু সরদারকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নলডাঙ্গা থানার ওসি হারুন অর রশীদ বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। নাটোর প্রতিনিধি।শতবর্ষ উদ্যাপন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার শতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই বাংলার মিলনমেলা। বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও শিক্ষাবিদেরা এ মেলায় অংশ নেবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কুষ্টিয়া অফিস।