সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র-গুলি উদ্ধার বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি চিংড়িঘের-সংলগ্ন বাসা থেকে গতকাল সোমবার ভোরে একটি বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমান আলী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।  বাগেরহাট প্রতিনিধিলাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বৈরচুনা ইউনিয়নের সিরোইল বইরতলা টাঙ্গন নদের ঘাট থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি সঞ্চারকলিপি সম্মানী ভাতা ও পদমর্যাদা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শহরের শহীদ হাসান চত্বরে গতকাল সোমবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ শেষে ওই স্মারকলিপি দেওয়া হয়। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা ওই সমাবেশে অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাইফুল আরিফ বিশ্বাস, মশিউর রহমান ও সেলিনা ইয়াসমিন।  চুয়াডাঙ্গা প্রতিনিধিনবীনবরণ সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ ও পরিচিতিমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মিলনায়তনে গতকাল সোমবার সকালে এ অনুষ্ঠান হয়। এতে কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার, দ্বাদশ শ্রেণীর ছাত্রী হাসি আক্তার, একাদশ শ্রেণীর নবীন ছাত্র মো.সাইফুল ইসলাম প্রমুখ।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুরাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে গতকাল সোমবার দুটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম সোহাগ (১০) ও তার খালাতো বোন রোমানা (৮)। ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাতে লাশ উদ্ধার করে বলে সংস্থাটির নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়।  নিজস্ব প্রতিবেদকছুরিকাঘাতে খুনরাজধানীর সূত্রাপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুর রহিম হাওলাদার (৪০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী খুন হয়েছেন। গতকাল সোমবার ভোরে রায়সাহেব বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রহিম ন্যাশনাল ব্যাংক বাবুবাজার শাখায় পরিচ্ছন্নতার কাজ করতেন। সূত্রাপুর থানার উপপরিদর্শক হেকমত আলী বলেন, হত্যার কারণ জানা যায়নি।  নিজস্ব প্রতিবেদক