সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বগুড়ায় মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের সাতমাথায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওই মানববন্ধন হয়। বক্তারা বলেন, বর্তমান গণতান্ত্রিক রাজনীতিতে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও মানবতাবিরোধীদের কোনো স্থান নেই। নিজস্ব প্রতিবেদক, বগুড়া। জরিমানামাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আলাউল কবীর গতকাল মঙ্গলবার দুপুরে এই জরিমানার আদেশ দেন। মিষ্টি ব্যবসায়ী বাবুল ঘোষ ও উজ্জ্বল কুণ্ডু ও মুদি দোকানি কালাচান কুণ্ডুর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। মাদারীপুর প্রতিনিধি।মানববন্ধন নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি উদয়ন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নির্মাণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে। বিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরী মোহন রায় বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নীলফামারী প্রতিনিধি।সড়ক-রেলসেতুর দাবিবালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও ব্রহ্মপুত্র নদের ওপর রেলসেতু নির্মাণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটি সম্প্রতি ওই কর্মসূচির আয়োজন করে। এরপর জাতীয় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলু সরকার। সভায় বক্তব্য দেন রশিদুজ্জামান মিল্লাত, মইনুল হাসান, ফারুকুল ইসলাম প্রমুখ। ওই সড়ক ও সেতু নির্মিত হলে গাইবান্ধাসহ রংপুর বিভাগের আট জেলা এবং জামালপুর ও ময়মনসিংহের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর দূরত্ব ১২০ কিলোমিটার কমবে। বিজ্ঞপ্তি।