সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় গ্রেপ্তারবগুড়ার শেরপুর উপজেলায় সঞ্জীব সরকার নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে থেকে পুলিশ ওই ব্যক্তিকে গত মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সঞ্জীবের বিরুদ্ধে মামলার পর গতকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।মানববন্ধনখুলনা বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে প্লট আকারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ওই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, এ টি এম জহির উদ্দিন, মিজানুর রহমান ভূইয়া, রকিব উদ্দিন প্রমুখ। অবৈধ দখলে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখায় কর্মরত উপ-রেজিস্ট্রারের শাস্তি ও চাকরিচ্যুতির দাবি জানানো হয়। খুলনা প্রতিনিধি।