সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় নিহতবরিশালের হিজলা উপজেলায় কহিনুর বেগম (৫০) নামের এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। উপজেলার ওয়াপদা সড়কে একটি মোটরসাইকেল তাঁকে গতকাল শনিবার সকালে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। হিজলা থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। কহিনুর বেগমের বাড়ি উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে। বরিশাল অফিস।কিশোরের লাশফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাদশা শেখ (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গাজীরটেক ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামের একটি পাটখেত থেকে পুলিশ গত শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করে। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মামুন অর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা যাওয়ার পথে বাদশা গত ২৯ জুন নিখোঁজ হয়। ফরিদপুর অফিস।ইউআইটিএসঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদকে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান তাঁকে চার বছরের জন্য নিয়োগ দেন। শিক্ষকতা ছাড়াও মুহাম্মদ সামাদ বাংলা সাহিত্যের একজন কবি। বিজ্ঞপ্তি।