সংক্ষেপে সারা দেশ
অস্ত্র ও গুলি উদ্ধারসুন্দরবনের নিশানবাড়ী খাল এলাকায় বনদস্যুদের একটি আস্তানা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। চলতি মৌসুমে নিরাপদে জেলেদের মৎস্য আহরণ নিশ্চিত করতে কোস্টগার্ড পরিচালিত দুদিনব্যাপী অভিযানের শেষ দিনে গতকাল রোববার ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অধিনায়ক সাইদুর রহমান বলেন, বনদস্যু শহীদুল বাহিনীর আস্তানা থেকে দুটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি। স্মারকলিপিরেলওয়ের ভূমির খাজনা দ্বিগুণ করার প্রতিবাদে এবং সাত দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ মিছিল গতকাল রোববার সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রেলের জমিতে অবস্থিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্যসচিব আ স ম মোক্তাদির, পৌরসভার প্যানেল মেয়র ও ব্যবসায়ী বদর উদ্দিন প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি।তুচ্ছ ঘটনায়... অন্যের স্যান্ডেল পরা নিয়ে বাগিবতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় আহত আলাউদ্দীন মুন্সী (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আদমপুর গ্রামে গত বৃহস্পতিবার পবিত্র শবে বরাতের রাতে পূর্বপাড়া মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় আরেকজনের স্যান্ডেল পায়ে দেন আলাউদ্দীন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে মাদান মাতব্বর নামের এক ব্যক্তির বাগিবতণ্ডা হয়। মাদানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাত দেড়টার দিকে আলাউদ্দিনের ওপর হামলা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ফরিদপুর অফিস।