সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাপাবনার সুজানগর পৌরসভা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ছয়টি হোটেলের কর্তৃপক্ষের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এইচ এম নুরুল ইসলাম গতকাল সোমবার দুপুরে এই জরিমানার রায় দেন। তিনি জানান, রূপা-রিহন, রূচিতা, মোহামঞ্চদ আলী, কাঞ্চন ও রমণীসহ ছয়টি হোটেলকে জরিমানা করা হয়েছে।  পাবনা অফিসচারজন গ্রেপ্তার জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার দানেজপুর এলাকায় মাদক বিক্রির অভিযোগে নেপাল বিহারী সরকার ও রেজুওয়ান হোসেন নামের দুই ব্যক্তিকে ১৪৬ বোতল ফেনসিডিলসহ গত রোববার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই দিনে পাঁচবিবি উপজেলার নাকুরগাছি থেকে অবৈধ পণ্য বহনের অভিযোগে লাইলী বেগম ও রিজিয়া বেগম নামের দুই নারীকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের কাছ থেকে ৩০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক এএসপি মির্জা গোলাম সারওয়ার দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিদুজনের সাজাগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের অপরাধে পরেশ হালদার নামের এক যুবকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া জুয়া খেলার দায়ে উপজেলার বান্দরগ্রামের শাহীন শেখ নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম গতকাল সোমবার সকালে ওই দুটি রায় দেন। কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া বলেন, সাজাপ্রাপ্তদের গতকাল দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।  গোপালগঞ্জ প্রতিনিধি