সংক্ষেপে সারা দেশ
ত্রাণ-সহায়তাকক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে তথ্যপ্রযুক্তি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। গত রোববার হলুদিয়া পালং ইউনিয়ন কমপ্লেক্সে হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যাকার ঝং দুর্গত মানুষের হাতে বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় ৩ নম্বর হলুদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন, হুয়াওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (বাংলাদেশ) ইউসুফ ইয়াং, ডেপুটি হেড অব মার্কেটিং শাফায়েত আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ গ্রামের একটি পাটখেত থেকে গত সোমবার ভুট্টু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার লালপুর গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে। তিনি শুঁটকির ব্যবসা করতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আবদুর রব জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।পিটিয়ে হত্যাযশোরের ঝিকরগাছা উপজেলার খরুসা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা ফারুক হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল দুপুরে বাড়ি ফেরার সময় কয়েকজন ব্যক্তি ফারুকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঝিকরগাছা থানার উপপরিদর্শক ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। যশোর অফিস।পিস্তল উদ্ধারজয়পুরহাটের পাঁচবিবিতে গত সোমবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার খোর্দ্দমশুল গ্রামের একটি মাঠ থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়। পরে সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে যায়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।