সংক্ষেপে সারা দেশ
তারিখ-বিভ্রাটবিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে? পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিভিন্ন মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় লেখা হয়েছে ১২ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস! অথচ দিবস উপলক্ষে গতকাল ১১ জুলাই বুধবার পিরোজপুর শহরে শোভাযাত্রা বের করা হয়। এর নেতৃত্ব দেন পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। এ বিষয়ে পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান জানান, মুঠোফোনে যে বার্তাটি পাঠানো হয়েছে, সেটি ভুল ছিল। প্রকৃতপক্ষে ১১ জুলাই-ই বিশ্ব জনসংখ্যা দিবস। পিরোজপুর প্রতিনিধি। লাশ উদ্ধারবাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুরের সাগর ফিলিং স্টেশনের কাছ থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁর পরনে ছিল নীল লুঙ্গি ও সাদা অর্ধহাতা শার্ট। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।একজন গ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে নুরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার নুরুল ইসলাম প্রতিবেশী ওই মেয়েটিকে (৬) ফুসলিয়ে নিজের পোলট্রি খামারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গেলে তিনি সটকে পড়েন। সখীপুর থানার উপপরিদর্শক তোফায়েল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।উদ্ধার ৬ নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গত মঙ্গলবার রাতে মাছসহ একটি ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারের ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তবে ট্রলারটির খোঁজ মেলেনি। কোস্টগার্ড জানায়, গত মঙ্গলবার ট্রলারটি সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণের মিস্ত্রির বান এলাকা থেকে মাছ কিনে ফেরার সময় পথ হারিয়ে ফেলে। এ সময় ট্রলারটি টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের নাক্ষংদিয়া ২ নম্বর বয়ার এলাকার চরে ধাক্কা খেয়ে ডুবে যায়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।