সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক অনুষ্ঠান বাংলাদেশ সুইটস্ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০১২-১৪ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত মঙ্গলবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এম এম মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. আমীর হোসেন খান ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।একজন গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে মো. চঞ্চল মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দঘাট থানার ওসি মো. আবুল বাসার জানান, বুধবার রাতে দৌলতদিয়ার কফিল উদ্দিন ফিলিং স্টেশনে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি ম্যাগাজিন, তিনটি গুলি ও একটি বিদেশি পিস্তলসহ বাসযাত্রী চঞ্চল মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।বিনা মূল্যে চিকিৎসা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার গরিব ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ সরবরাহ করা হয়েছে। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে উপজেলার ভাটারা ও মহাদান ইউনিয়নের পাঁচটি গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুদের এই চিকিৎসা দেওয়া হয়। এ সময় ঘাটাইলের শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।