সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন মেলাভারতের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার—টিটিএফ ২০১২ গতকাল শুক্রবার থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। চলবে তিন দিন। বাংলাদেশ, মিসর, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, মরিসাস ও দুবাইয়ের বিভিন্ন পর্যটন সংস্থা মেলায় অংশ নিচ্ছে। গতকাল যৌথভাবে মেলার উদ্বোধন করেন ভারতের উত্তরাখন্ডের পর্যটনমন্ত্রী অমৃতা সিং, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী রচপাল সিং এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। মেলায় বাংলাদেশের ছয়টি পর্যটন সংস্থা যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরস, জার্নি পেলাস, ট্যুরিস্ট চ্যানেল, ক্রিয়েটিভ ট্যুরস এবং বাংলাদেশ ট্রাভেল হোমস। কলকাতা প্রতিনিধি।লাশ উদ্ধারচট্টগ্রামের মিরসরাইয়ের বাড়িয়াখালীর একটি ধানখেত থেকে গতকাল শুক্রবার শাহদাত হোসেন (২৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার উপপরিদর্শক আবদুর রব জানান, গত বৃহস্পতিবার রাতে শাহদাত বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।পিকআপের ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে গতকাল শুক্রবার পিকআপ ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর আলম (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি দেবগ্রাম গ্রামের আবদুল আলিমের ছেলে। আখাউড়া থানার উপপরিদর্শক কাঞ্চন দাস জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ওই পিকআপ ভ্যানটি গতকাল দুপুরে দেবগ্রামে জাহাঙ্গীরকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।সমাবেশ জীবনযাপনের উপযোগী মজুরি, পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলা শাখা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি হানিফুল কবীরের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরুল হক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা শফিউদ্দিন আহমেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তৃতা করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।প্রাণনাশের হুমকিগাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক তথ্যবাণীর নির্বাহী সম্পাদক নাসির উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাসির উদ্দিন জানান, স্থানীয় সেবা শুশ্রূষা হাসপাতাল লিমিটেডের মালিক মো. জালাল বুধবার রাতে তাঁকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন। এ সময় জালাল বলেন, তাঁকে ক্লিনিকের সামনে পেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হবে। এ বিষয়ে চিকিৎসক জালালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।