সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটজন আটকভোলা সদর উপজেলার পূর্ব ইলশারচর আনন্দ গ্রাম থেকে অস্ত্রসহ নুরু বেপারী, হারুন, আমির হোসেন ভূঁইয়া, রতন, রাজীব, কামাল হোসেন, মনির ও কামাল হোসেন নামের আট ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাব-৮-এর মেজর রাশেদুল ইসলাম খান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি বন্দুক, তিনটি কার্তুজ ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে। ভোলা অফিস।জরিমানা দিনাজপুরের বিরামপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নোংরা খাবার বিক্রির অপরাধে দুটি হোটেল ও দুটি বেকারির কর্তৃপক্ষের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোখছানা বেগম বলেন, পৌর শহরের ঘাটপাড় এলাকার দুটি হোটেলকে মোট ছয় হাজার ও দুটি বেকারিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি। মোড়ক উন্মোচনঅ্যাকাউন্টিং-’৮৫ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত স্যুভেনির-কাম-ডাইরেক্টরি ‘রদেভুঁ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ঢাকার ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং-’৮৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আবদুল মান্নান শিকদার। মোড়ক উন্মোচন শেষে অ্যাকাউন্টিং-’৮৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সদস্য জাকির হোসেন কামালের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিজ্ঞপ্তি।আন্তর্জাতিক সম্মেলনকলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এইচআর সম্মেলন-২০১২-তে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্টের (বিএসএইচআরএম) নয় সদস্যের প্রতিনিধিদলটি সম্প্রতি দেশে ফিরেছে। সংগঠনটির প্রেসিডেন্ট মোশাররফ হোসেন দলটির নেতৃত্ব দেন। আইপিএম শ্রীলঙ্কার আয়োজনে সম্মেলনে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন এইচআর (মানবসম্পদ ব্যবস্থাপনা) অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী সবাই প্রতিযোগিতামূলক বিশ্বে প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব ও সাফল্যের ক্ষেত্রে এইচআর নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞপ্তি।