সংক্ষেপে সারা দেশ
স্বরকল্পনের কর্মশালাঢাকা স্বরকল্পনের শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার ৩৪তম আবর্তন শুরু হতে যাচ্ছে। এ জন্য আবেদনপত্র পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রধান ফটকে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত। ২০ জুলাই সকাল আটটায় টিএসসির তৃতীয় তলার পশ্চিম পাশে সাক্ষাৎকার হবে। ক্লাস হবে প্রতি শুক্রবার। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১২৮৬৪৪৩ ও ০১৬১১২৮৬৪৪৩ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিগ্রেপ্তার ৫ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুয়া খেলার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার পল্লী ঋণ কর্মকর্তা সুখরঞ্জন হালদার এবং উপজেলার ধারাবাশাইল গ্রামের ক্ষিতীশ মণ্ডল, অতুল মণ্ডল, শচীন রায় ও শচীন মধু। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া জানান, রোববার রাতে ধারাবাশাইল বাজারের একটি দর্জির দোকানে জুয়া খেলার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় আট হাজার টাকা জব্দ করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি কুপিয়ে হত্যা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সড়কে গতকাল সোমবার দুর্বৃত্তরা মো. মির্জা (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল দুপুরে ইনস্টিটিউটের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা মির্জাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাবনা অফিস