সংক্ষেপে সারা দেশ
নির্বাচনী ফলাফলব্যবসায়িক সংগঠন বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন ১৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: চেয়ারম্যান মো. সেকান্দার মিয়া, ভাইস চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, সেক্রেটারি এম জি মূর্তজা আইয়ুব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. সেলিম, কোষাধ্যক্ষ মো. হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, বাজার পরিদর্শক মনির হোসেন, সদস্য ছায়েদুল হক, মো. আসাদ উল্লাহ, মো. আবদুল মতিন, মো. মিজানুর রহমান ও মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি।চালক মুঠোফোনে... রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল বুধবার দুপুরে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িটির চালক মুঠোফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গোয়ালন্দের জমিদারব্রিজ এলাকায় গাড়িটি হেলে পড়ে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয় এবং শতাধিক যানবাহন আটকা পড়ে। আহত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি