সংক্ষেপে সারা দেশ
রসগোল্লায় পোকা! ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল বুধবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা চলছিল। সভার শেষদিকে অতিথিদের নাশতার সঙ্গে রসগোল্লা দেওয়া হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইদুর রহমান একটি রসগোল্লা খাওয়ার জন্য ভাঙলে এর মধ্য থেকে একটি জীবন্ত পোকা বেরিয়ে আসে। এ নিয়ে সভাকক্ষে হইচই পড়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ সংশ্লিষ্ট মিষ্টি বিক্রেতাকে ডেকে এনে ১০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় মৌচাক মিষ্টান্ন ভান্ডার ওই মিষ্টি সরবরাহ করেছিল। ফরিদপুর অফিসগ্রেপ্তার ১০ সুন্দরবনে ঢুকে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে ১০ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর কলাগাছি এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এঁরা হলেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের ইস্রাফিল গাজী, মাকসুদুর রহমান, আবদুর রহমান, সফেদ আলী, আবদুর রশিদ, শহিদুল ইসলাম মিয়া, সাইদুল মোল্যা, আবদুল হাই, সিরাজুল ইসলাম ও নেছার আলী। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা