সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ প্রত্যাহারচাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে চলা সড়ক অবরোধ অভ্যন্তরীণ রুটে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পর শুক্রবার সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়ক ছাড়া বিকল্প সড়ক দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা যাবে নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।