সংক্ষেপে সারা দেশ
নির্বাচিতবাংলাদেশ বৈজ্ঞানিক যন্ত্রপাতি বণিক সমিতির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে সম্মিলিত ঐক্য পরিষদের নজরুল ইসলাম সভাপতি এবং নাসির উদ্দিন জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।শিশুর মৃত্যুসিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় পুকুরে ডুবে চয়ন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পশ্চিমপাড়া এলাকার রতন মিয়ার ছেলে চয়ন বাড়িসংলগ্ন পুুকুরপাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ঘণ্টা খানেক পর পুকুরে তার লাশ ভেসে ওঠে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।মামলাফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে ছোট বোনকে নিয়ে ওই কিশোরী (১৫) মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। বোয়ালমারীর পশ্চিম চরবর্ণি গ্রামে পৌঁছালে রাসেল মোল্লা ও মাহাবুব শেখ কিশোরীকে মোটরসাইকেলে তুলে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বোয়ালমারী থানার এসআই মো. লিয়াকত আলী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরিদপুর অফিস।