সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ এনে পরীক্ষা বর্জন করে গতকাল রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার পরই বিষয়টি দ্রুত তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফরিদপুর অফিস।যুবক গ্রেপ্তার খুলনার ফুলতলা বাজার থেকে মো. ইস্রাফিল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির জানান, যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রামের বাসিন্দা ইস্রাফিল (২৫) ও তাঁর সহযোগীরা গতকাল রোববার দুপুরের দিকে ফুলতলা বাজারের গামছা হাটের একটি পরিত্যক্ত ঘরে অবস্থান করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ইস্রাফিলকে আটক করে। খুলনা প্রতিনিধি।