সংক্ষেপে সারা দেশ
সাপের কামড়ে মৃত্যুসাতক্ষীরার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামে সাপের কামড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আফজাল হোসেন। সে কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আতিয়ার রহমান জানান, গতকাল সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় আফজাল হোসেনকে একটি বিষাক্ত সাপ দংশন করে। ওঝা (কবিরাজ) ডেকে আনার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামার্কেটে যেতে নিষেধ!রমজান মাসে নারীদের মার্কেটে যেতে নিষেধ করে বেকায়দায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুস সাত্তার ফকির। গতকাল সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি ওই বক্তব্য দেওয়ার পর উপস্থিত অন্যরা প্রতিবাদ জানান এবং বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। পরে সভার সভাপতি জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আবদুস সাত্তার ফকির বলেন, ‘আমি মজা করে মহিলাদের বাজারে কম যাওয়ার কথা বলেছিলাম।’ ফরিদপুর অফিস দুই ডাকাত গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার থেকে গতকাল সোমবার ভোরে অর্ধডজন ডাকাতি মামলার পলাতক দুই আসামিকে প্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: মৌলভীবাজারের সিরাজ আহমদের ছেলে মহিবুল মোস্তফা (২৬) ও আলী আকবরপাড়ার আবদুল গণির ছেলে আবদুল্লাহ (২৫)। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, তাঁদের আদালতে পাঠানো হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি