সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার চৌকিদার বরখাস্ত ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চার চৌকিদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) জরুরি সভায় গতকাল বুধবার সকালে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল বলেন, বরখাস্ত চৌকিদারদের নাম সেকেন্দার আলী, আফছার মোল্লা, আবদুল বাতেন শেখ ও ইছাহাক ফকির। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুর অফিস।প্রতিবাদ করায়...জুয়াখেলার প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা চালকল ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের ওপর হামলা হয়েছে। গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়া এলাকায় গতকাল বুধবার সকালে এ হামলা হয়। তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের শাস্তির দাবিতে গুরুদাসপুরে মিছিল হয়েছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।নদীতে ডুবে মৃত্যুলালমনিরহাটের আদিতমারী উপজেলার মরাসতী নদীতে ডুবে শিশু রুস্তম আলী (৮) গতকাল বুধবার মারা গেছে। উপজেলার হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রুস্তম নৌকাযোগে নদীতে খেলতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় রুস্তমের লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম রমজান আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি।লাশ উদ্ধারফেনীর দাগনভূঞা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার রামানন্দপুর গ্রামের একটি বাড়ির সামনে থেকে পুলিশ গতকাল বুধবার সকালে ওই লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, এলাকাবাসী সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। সম্ভবত তাঁকে হত্যার পর ফেলে রাখা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, ফেনী।