সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানিয়াচংয়ে আগুনহবিগঞ্জের বানিয়াচংয়ের রত্না বাজারে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই বাজারের আলী আক্তার চৌধুরীর টিনশেড মার্কেটে আগুন লাগে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দমকল বাহিনীকে বারবার টেলিফোন করলেও তাদের কেউ তা রিসিভ করেনি। পরে লোক পাঠিয়ে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকর্মীরা আসার আগেই দোকানগুলো পুড়ে যায়। তবে, হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক এই অভিযোগ অস্বীকার করেন। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।