সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্কৃতকারী আটকরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে চুরির ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক সাইফুল ইসলাম (২৮) ইউনিয়নের মাতলাখালী গ্রামের সাদেক আলীর ছেলে। এলাকাবাসী জানায়, সপ্তাহ দু-এক আগে একটি বাড়িতে চুরির পর এলাকায় রাতে পাহারা বসানো হয়। পাহারাদাররা বৃহস্পতিবার গভীর রাতে সন্দেহভাজন তিন-চারজনকে দেখে ডাকচিৎকার শুরু করে। অন্যরা পালিয়ে গেলেও সাইফুল গর্তে পড়ে গিয়ে ধরা পড়ে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বড় চাকু। মারধরের পর সাইফুলকে রাতেই বালিয়াকান্দি থানার টহল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।সভানিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে গতকাল শুক্রবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদপুর জেলা শাখা গতকাল বিকেলে শহরের নিলটুলী এলাকার অস্থায়ী কার্যালয়ে ওই সভার আয়োজন করে। জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজভী জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। সভায় সদ্য প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদ ও গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত নন্দিত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের সঞ্চৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ফরিদপুর অফিস।