সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণী গ্রেপ্তারভ্যানেটি ব্যাগে করে ফেনসিডিল পাচারের সময় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গত শুক্রবার এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করেন। গতকাল শনিবার একটি মামলার পর তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আটক তরুণীর গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার নিবাসখোল ইউনিয়নের আউশিংড়ীতে। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক ইলিয়াস মুন্সি জানান, যশোর থেকে ঢাকাগামী একটি বাস শুক্রবার রাত দুইটার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় তরুণীর ভ্যানেটি ব্যাগে ১৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।বিতর্ক প্রতিযোগিতা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের উদ্যোগে গতকাল শনিবার ফরিদপুর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার সদর উপজেলার চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্যায়ে ঈশান ইনস্টিটিউট দল মোহন মিয়া উচ্চবিদ্যালয় দলকে পরাজিত করে জয়ী হয়। বিজয়ী দলের লিপিকা সাহা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। ফরিদপুর অফিস।মাদকসেবীর দণ্ডবগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম গত শুক্রবার বিকেলে আবদুল কুদ্দুস (৫২) নামের একজন মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে আবদুল কুদ্দুসকে হেরোইন সেবনকালে গ্রেপ্তার করা হয়। তিনি কাঁঠালতলা এলাকার মৃত ছফের আলীর ছেলে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।