সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপীড়নের অভিযোগ কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত কর্মকর্তা গতকাল ওই ছাত্রীকে তাঁর বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান। তবে আনোয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি।অস্ত্রসহ গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামের রাজ্জাকের মোড় থেকে জামাল হোসেন (২২) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজ্জাকের মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় জামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাঁর কাছে ওই পিস্তল ও গুলি পাওয়া যায়। গতকাল রোববার জামালকে নাটোরের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামাল উপজেলার জলন্দা গ্রামের নায়েব আলীর ছেলে। নাটোর প্রতিনিধি।